একজন নারী একজন পুরুষ ছাড়া কতদিন থাকতে পারে তার কোন সঠিক তথ্য পাওয়া না গেলেও একজন পুরুষ যে একজন নারী ছাড়া বেঁচে থাকতে পারে না তা কিন্তু পরীক্ষিত। একজন পুরুষকে একজন নারী ছাড়া জান্নাতে থাকতে দিলেও তার পক্ষে একা জান্নাতেও থাকা সম্ভব নয়। এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সলমান জাতির আদি পিতা হযরত আদম (আঃ)। পুরুষ জাতিকে বলছি, একবার চিন্তা করুন তো আপনার জীবনে একজন নারীর গুরুত্ব কতটুকু। পুরুষ জাতির উচিত সেভাবেই একজন নারীকে সম্মান করা।
চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, একজন নারী পুরুষ ছাড়া সারাজীবন সুস্থ থাকতে পারেন; এটি মূলত নির্ভর করে তার শারীরিক, মানসিক ও হরমোনাল ভারসাম্যের ওপর।বেঁচে থাকার জন্য নারী-পুরুষের সহবাস বা শারীরিক সম্পর্ক অপরিহার্য নয়।
ইসলামি শরিয়ত অনুযায়ী, স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মতিতে যতদিন প্রয়োজন বিচ্ছিন্ন থাকতে পারেন। তবে স্বামী যদি জীবিকার প্রয়োজনে বা অন্য কোনো কারণে স্ত্রী থেকে দূরে থাকেন, তবে সাধারণ নিয়ম অনুযায়ী তাকে চার মাসের বেশি দূরে না থাকার পরামর্শ দেওয়া হয়।

